আঞ্চলিক উত্তেজনার মধ্যে কলম্বিয়া ১৭টি গ্রিপেন যুদ্ধবিমান কেনার ঘোষণা

Date: 2025-11-15
news-banner

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো ঘোষণা করেছেন, তার দেশ ১৭টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। চুক্তিটি সুইডিশ বিমান প্রস্তুতকারক সংস্থা সাব-এর সঙ্গে সম্পন্ন হয়েছে। পেট্রো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এটি একটি ভিন্ন পদক্ষেপ, যা শান্তি অর্জনে সাহায্য করবে।”

এই বিমান ক্রয় এসেছে কলম্বিয়া এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ড্রাগ পাচারবাহী জাহাজে অভিযান চালিয়ে প্রায় ৮০ জনের মৃত্যুর অভিযোগে মুখর হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রোর উত্তেজনা চলমান; ট্রাম্প পেট্রো এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আঞ্চলিক ড্রাগ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছেন, যা উভয় নেতা কঠোরভাবে অস্বীকার করেছেন। পেট্রো জানিয়েছেন, নতুন যুদ্ধবিমানের লক্ষ্য হবে কলম্বিয়ার বিরুদ্ধে যেকোনো আক্রমণ প্রতিহত করা।

যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কলম্বিয়ায় মার্কিন ও ফরাসি কোম্পানিও আগ্রহ দেখিয়েছে, তবে শেষ পর্যন্ত পেট্রো সুইডেনের সাব-কে বেছে নিয়েছেন। সুইডিশ প্রতিরক্ষামন্ত্রী পল জনসন জানিয়েছেন, কলম্বিয়া এখন সুইডেন, ব্রাজিল এবং থাইল্যান্ডের সঙ্গে গ্রিপেন যুদ্ধবিমানের ব্যবহারকারী হিসেবে যুক্ত হয়েছে।

Leave Your Comments