যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য ৩৩০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে

Date: 2025-11-15
news-banner

চীনের তীব্র আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য ৩৩০ মিলিয়ন ডলারের সম্ভাব্য অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় ধরনের সামরিক লেনদেন।

পেন্টাগন জানিয়েছে, এই অস্ত্র বিক্রির আওতায় তাইওয়ানকে এফ-১৬ ও সি-১৩০ যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ ও মেরামত সরঞ্জাম সরবরাহ করা হতে পারে। এসব সরঞ্জাম তাইওয়ানের বিমানবহরের কার্যকারিতা বজায় রাখতে এবং বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে এবং প্রয়োজনে বলপ্রয়োগের হুমকি দিয়েছে। কিন্তু তাইওয়ান বারবার ঘোষণা করেছে, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল তাইওয়ানের জনগণের।

এই ঘোষণা আসে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দক্ষিণ কোরিয়ায় বৈঠকের ঠিক পরে। বৈঠকে বাণিজ্য চুক্তি ও অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। ট্রাম্প বলেন, শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে তার ক্ষমতাবেলায় চীন তাইওয়ান আক্রমণ করবে না।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির অনুমোদন তাইওয়ানের প্রতি স্পষ্ট সমর্থনের বার্তা হিসেবে ধরা হচ্ছে।

Leave Your Comments