ঝিনাইগাতীতে মাদক সম্রাট মাজাহারুলের বাড়ি থেকে ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ

Date: 2025-11-15
news-banner

তৌহিদুর রহমান , শেরপুর প্রতিনিধি : 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামে কুখ্যাত মাদক সম্রাট মাজাহারুল-এর বসতবাড়িতে বিশেষ অভিযানে ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। অভিযানটি পরিচালনা করা হয় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ নভেম্বর) রাতের দিকে।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে যান, তবে বাড়িতে তল্লাশির সময় বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave Your Comments