২৫ বছর বয়সে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হলেন গায়িকা মৈথিলী ঠাকুর

Date: 2025-11-15
news-banner

বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় গায়িকা মৈথিলী ঠাকুর। আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে পরাজিত করে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে ইতিহাস গড়েছেন।

মৈথিলী ঠাকুরের বয়স মাত্র ২৫ বছর। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তিনি বিজেপিতে যোগ দেন। ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করা মৈথিলী শাস্ত্রীয় ও লোকসংগীতের শিক্ষা পেয়েছেন বাবা ও দাদার কাছ থেকে। ২০১৭ সালে তিনি টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

জয়ের পর এএনআইকে মৈথিলী ঠাকুর বলেন, “এটা আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবে মানুষের পাশে থাকতে চাই। এখন শুধু আলিনগরের উন্নয়ন নিয়েই ভাবছি।”

নির্বাচনী হলফনামায় দেখা যায়, মাত্র ২৫ বছর বয়সেই মৈথিলীর রয়েছে কোটি রুপির সম্পদ। তাঁর ব্যাংক ব্যালেন্স, অলংকার, ফ্ল্যাট এবং জমি সহ মোট সম্পত্তির মূল্য কয়েক কোটি রুপি।

Leave Your Comments