শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: লকডাউন ও বেহেশতের টিকিট বিতরণকারীদের মধ্যে গোপন সম্পর্ক

Date: 2025-11-15
news-banner

লক্ষ্মীপুর, নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা লকডাউন দেয় এবং যারা “বেহেশতের টিকিট” বিলি করে, তাদের মধ্যে ভেতরে ভেতরে একটি সম্পর্ক রয়েছে। তিনি বলেন, “৮৬ সালে হয়েছিল, ৯৬ সালে হয়েছিল। ১৭২ দিন হরতাল ও অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে। এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে মিছিল-মিটিং দেখানো হচ্ছে। কিছু কর্মী গুপ্তভাবে আছে। এই গুপ্ত রাজনীতি দেশকে ক্ষতি করছে।”

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বড়ালিয়া বিদ্যালয় মাঠে নারী ভোটারদের জন্য আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

এ্যানি আরও বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, ঢাকায় তাদের কার্যালয়ের সামনে হাতেনাতে একজনকে গ্রেফতার করেছে। তিনি বলেন, “নির্বাচন যেন না হতে পারে, তাই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তবে নির্বাচন হলে গণমানুষের দল ক্ষমতায় আসবে, বিএনপি আসবে। এটিই তাদের ভালো লাগে না।”

তিনি দেশজুড়ে গুপ্ত রাজনীতি, বোমা হামলা, গাড়িতে আগুন এবং বিদেশ থেকে ষড়যন্ত্রমূলক রাজনীতি চালানোর অভিযোগ করেন। এ্যানি আরও আহ্বান জানান, ইসলামিক দলসহ সকল রাজনৈতিক দল স্বচ্ছ রাজনীতিতে আসুন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান

উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজাম উদ্দীন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শিমু ভূঁইয়া প্রমুখ।

Leave Your Comments