চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও’ সমাবেশে মির্জা ফখরুলের বক্তব্য

Date: 2025-11-15
news-banner

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত ‘পদ্মা বাঁচাও’ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার।

তিনি বলেন, ২০২৬ সালে গঙ্গা (পদ্মা) পানি বণ্টন চুক্তি শেষ হওয়ার পর ভারতের পদক্ষেপ অনিশ্চিত। সে সময় শক্তিশালী সরকার না থাকলে পদ্মাপাড়ের মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চাইলেও দেশের জনগণ ভারতের দাদাগিরি আর দেখতে চায় না বলেও উল্লেখ করেন।

সমাবেশে মির্জা ফখরুল দেশের অভ্যন্তরীণ রাজনীতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে মানুষের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন এবং মামলার রায়কে ঘিরে গোলযোগের পরিকল্পনা করছেন। তিনি সকলকে সৈনিকের মতো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়া জামায়াতের কার্যকলাপের ওপর ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল দেশকে সঙ্কটের মুখে ফেলেছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছে জামায়াত, এবং দেশের মানুষ সহজে ভোট দেবে না।

মির্জা ফখরুল সমাবেশে আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, দেরি দেশের দুর্বলতা বাড়াচ্ছে।

Leave Your Comments