ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদ ভাঙচুরের মামলায় ২২ জন গ্রেফতার

Date: 2025-11-15
news-banner

ফরিদপুর, ১৫ নভেম্বর: ফরিদপুরের ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানায় ভাঙচুরের মামলায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, ভাঙা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানায় সংঘটিত চারটি মামলায় এই ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোডের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর (৪৮), রমিচ মোল্লা (৫২), চোকদার (৩০), উজ্জল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০), মহিন্দ্রনাথ বিশ্বাস (৬২), রায়হান মাতুব্বর (৩০), মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) ও আমিনুল মাতব্বর (৫০)।

শনিবার বেলা দুইটার দিকে সকল গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave Your Comments