ঢাকা, ১৫ নভেম্বর: কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন’। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলমত নির্বিশেষে অসংখ্য ধর্মপ্রাণ মুসলিমের ঢল নেমেছে।
শনিবার সকাল ৯টায় শুরু হওয়া এ মহাসম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামা অংশ নিচ্ছেন বলে জানায় আয়োজকরা।
মহাসম্মেলনের বক্তারা কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করার দাবি জানান এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি আহ্বান জানান।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে যোগ দিতে ভারত, পাকিস্তানসহ কয়েকটি মুসলিম দেশ থেকে এসেছেন খ্যাতিমান ইসলামিক স্কলার ও শীর্ষ আলেম:
-
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান
-
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যিদ মাহমুদ মাদানি
-
আন্তর্জাতিক খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি
এছাড়া বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন—
-
হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী
-
ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
-
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক
এ মহাসম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত রয়েছেন।