বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয়: ডিএসসিসি প্রশাসক

ঢাকা, ১৫ নভেম্বর: ডেঙ্গু মোকাবিলায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। তবে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. মাহমুদুল হাসান।

শনিবার সকালে রাজধানীর শনির আখড়ায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, এডিস লার্ভা নিয়ন্ত্রণে শুধু জরিমানা কোনো সমাধান নয়; এর জন্য প্রয়োজন জনসচেতনতা। নিয়মিত সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

প্রশাসক আরও বলেন, এডিস লার্ভা প্রতিরোধে আজ ৪০০ পরিচ্ছন্নতাকর্মী শনির আখড়া এলাকায় কর্মকাণ্ড পরিচালনা করছে। পাশাপাশি খাল ও নর্দমা নিয়মিত পরিষ্কারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।