ঢাকা, ১৫ নভেম্বর: গণভোট নিয়ে একপেশে সিদ্ধান্ত নেয়া যাবে না। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, দুইপক্ষের মধ্যে আলোচনা ছাড়া একপাক্ষিকভাবে সমাধান করার চেষ্টা করা হয়েছে। সরকার এখনই সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় দেশে অচল অবস্থা তৈরি হতে পারে এবং এর দায় সরকারকেই নিতে হবে।
তিনি আরও জানান, শ্রম আইন সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়ন নাও হতে পারে। তাই সরকারকে বিশেষ উদ্যোগ নিতে হবে এবং সংস্কার প্রক্রিয়ায় দেশের শ্রমিকদের গুরুত্ব দিতে হবে।