গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক শরীফ পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

Date: 2025-11-15
news-banner

মুকসুদপুর (গোপালগঞ্জ), নিজস্ব প্রতিবেদক:


গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক শরীফ আজ শনিবার তার দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন।

মুকসুদপুর উপজেলার ১২ নং গোহালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক শরীফ তার নিজবাড়ীতে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, “আমি মোঃ ফারুক শরীফ, পিতাঃ মৃত সামচুল হক শরীফ। ১২ নং গোহালা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব রত ছিলাম। ২০২৪ পরবর্তী আওয়ামী লীগের কর্মকাণ্ড আমার নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আমি স্বেচ্ছায় আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি নিচ্ছি। আজ থেকে আমার দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”

ফারুক শরীফ আরও জানান, “আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আমি রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাব।”

Leave Your Comments