বাংলাদেশ কংগ্রেসের মনোনয়ন পত্র বিতরণ শুরু ২০ নভেম্বর থেকে

Date: 2025-11-15
news-banner

নিজস্ব প্রতিবেদকঃ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কংগ্রেস। আগামী ২০ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন পত্র বিতরণ শুরু হবে। মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা

দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমানের কাছে ফি প্রদান করে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। এই সময় প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ন্যাশনাল সিনেটের যৌথ সভায় সভাপতির বক্তব্যে দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ কংগ্রেস। তিনি দলীয় সদস্যদের মনোনয়ন পত্র সংগ্রহের আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, ন্যাশনাল সিনেটের সদস্য এ্যাডঃ দেবদাস সরকারএ্যাডঃ মোঃ জিয়াউর রশিদ, উপদেষ্টা পরশ ভাসানী, অর্থ সম্পাদক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ভঞ্জ, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, সমাজসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক আজিজুল হক সুমন প্রমুখ।

Leave Your Comments