গোপালগঞ্জ ১ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সেলিমুজ্জামান সেলিম

Date: 2025-11-15
news-banner

মুকসুদপুর প্রতিনিধি:



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর প্রাক্কালে গোপালগঞ্জ ১ (মুকসুদপুর/কাশিয়ানী আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম আজ (১৪ নভেম্বর) উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকা সফর শুরু করেন মুকসুদপুর উপজেলার ২নং পশারগাতী ইউনিয়নের আইব বাজার থেকে। এসময় তিনি ওয়ার্ড নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এরপর দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয় কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চবিদ্যালয় মাঠে, যেখানে ১নং ও ২নং ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় হয়। তিনি কৃষ্ণাদিয়া বাজার জামেমসজিদে মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন। নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি আপনাদেরই সন্তান। এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শিষের প্রতিকে ভোট দিন, আমি আপনার সঙ্গে থাকবো।”

বিকালে তিনি শালিনাবক্স প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনের শেষ উঠান বৈঠক করেন। গোবিন্দপুর ইউনিয়নের সুরপি, শালিনাবক্স, রামচন্দ্রপুর ও ডাঙ্গা-দূর্গাপুর গ্রামের বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করে ধানের শিষ প্রতিকে ভোট দাবি করেন।

সমস্ত সফরজুড়ে সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় নেতাকর্মীরা তাকে মোটর শোভাযাত্রার মাধ্যমে সঙ্গ প্রদান করেন।

Leave Your Comments