প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫
সময়: ১১:৫১ এএম
বিখ্যাত চিত্রকর্ম 'গার্ল উইথ বেলুন' চুরির দায়ে ১৩ মাসের কারাদণ্ড
লন্ডনের একটি গ্যালারি থেকে স্ট্রিট আর্টের আইকন ‘গার্ল উইথ বেলুন’ চুরি করার ঘটনায় গ্রেফতার হওয়া ৪৯ বছর বয়সী লারি ফ্রেজারকে আদালত ১৩ মাসের কারাদণ্ড দিয়েছে।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো মুখোশ পরিহিত লারি গভীর রাতে গ্যালারির কাঁচের দরজা হাতুড়ি দিয়ে ভেঙে চিত্রকর্মটি হাতিয়ে নেন। চুরি হওয়ার দুই দিন পরই তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে দোষ স্বীকার করার পর শুক্রবার আদালত এই রায় দেয়।
চুরি হওয়া চিত্রকর্মটি লন্ডনের খ্যাতনামা স্ট্রিট আর্টিস্ট ব্যাংকসির কৃতিত্ব, যার মূল্য আনুমানিক ২ লাখ ৭০ হাজার পাউন্ড।