সুইডেনে ডাবল ডেকার বাস দুর্ঘটনা, নিহত ৩

Date: 2025-11-15
news-banner


সুইডেনের রাজধানী স্টকহোমে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার বাস সোজা বাসস্ট্যান্ডে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। তবে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়।

পুলিশ প্রাথমিকভাবে এটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছে। বাস চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং দুর্ঘটনের কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সুইডিশ সংবাদ সংস্থা ‘টিটি’। ইতোমধ্যে পুরো ঘটনা তদন্তে মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ঘটনাটি গভীর দুঃখের সঙ্গে উল্লেখ করে সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ শোকবার্তা জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

Leave Your Comments