২৬ টুকরা মরদেহ উদ্ধার: পরকীয়া সম্পর্কের জেরে বন্ধুর হাতে খুন আশরাফুল, দুই আসামি গ্রেফতার

Date: 2025-11-15
news-banner

ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানের সামনে থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হকের (৪২) ড্রামভর্তি ২৬ টুকরা খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি জারেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাব-৩।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ডিবি ও র‍্যাব-৩-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিবি জানায়, রংপুরের ব্যবসায়ী আশরাফুলকে হত্যার ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু জারেজুল ইসলামকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরকীয়া প্রেমের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

অপরদিকে র‍্যাব-৩ জানায়, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত জারেজুলের প্রেমিকা শামীমাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহের সামনে দুটি ড্রাম থেকে আশরাফুলের ২৬ খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবার শুক্রবার শাহবাগ থানায় মামলা করে, যেখানে বন্ধু জারেজকে প্রধান আসামি করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার ধরন, খণ্ড-বিখণ্ড করার কারণ ও পরিকল্পনার পূর্ণ বিবরণ জানতে তদন্ত চলছে।

Leave Your Comments