মুকসুদপুরে ২ আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

Date: 2025-11-14
news-banner

মুকসুদপুর প্রতিনিধিঃ
মুকসুদপুরে ২ আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেন।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রাসেল শেখ আওয়ামী লীগের সকল প্রকার সদস্য পদ থেকে পদত্যাগ করে আনোয়ার হোসেন এর নিজবাড়ীতে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে, আনোয়ার হোসেন ও রাসেল শেখ বলেন, আজ থেকে আর আওয়ামী লীগের সাথে তাদের কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবেনা। তারা দৃঢ় প্রতিজ্ঞা করে বলেন, ভবিষ্যতে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।

আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান তিনি, ২০ মার্চ ২০২৫ তারিখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর লিখিত ভাবে পদত্যাগ করে দরখাস্ত করেন।

Leave Your Comments