মাগুরা কারাগারে শীতের শুরুতেই কারাবন্দিদের তেলের পিঠা

Date: 2025-11-14
news-banner

মাগুরা কারাগারে শীতের শুরুতেই সব কারাবন্দির জন্য তেলের পিঠা বানিয়েছেন জেল সুপার শেখ মো. মহিউদ্দীন হায়দার। শুক্রবার সকালে খাবারের আগে বন্দিরা শীতের পিঠা পেয়ে আনন্দিত হন এবং পরিবারের সদস্যরাও খাবারের বৈচিত্র্যে সন্তুষ্টি প্রকাশ করেন।


প্রায় ১৭২ জন ধারণক্ষমতা থাকা মাগুরা জেলা কারাগারে সাধারণত দুই থেকে তিনগুণ হাজতি বসবাস করেন। তবু কারারক্ষী ও কর্মকর্তাদের মানবিক আচরণ কারাবন্দি এবং তাদের পরিবারের কাছে কারাগারটিকে নজির স্থাপন করেছে।


জেল সুপার মহিউদ্দীন হায়দার কারাবন্দিদের প্রতি মানবিক আচরণ ও শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করছেন। তিনি জানিয়েছেন, ৩১৪ জন বন্দির জন্য তেলের পিঠা তৈরি করা হয়েছে এবং এর জন্য নতুন কোনো বাজেটের প্রয়োজন হয়নি। মুক্তি পাওয়া হাজতিদের মতে, কারাবন্দিদের স্বাস্থ্যসেবা ও অভিযোগ সমাধান ব্যবস্থায় জেল সুপার সক্রিয় ও দায়িত্বশীল।


এতে স্পষ্ট হয়, মাগুরা কারাগার কেবল শৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেও উদাহরণ স্থাপন করছে।

Leave Your Comments