কমল স্বর্ণের দাম: বিশ্ববাজারে সামান্য ভাটা, দেশের বাজারে স্থিতিশীল বৃদ্ধি

Date: 2025-11-14
news-banner

বিশ্ববাজারে শুক্রবার স্বর্ণের দাম সামান্য কমেছে। যদিও আগের দিনের তুলনায় কিছুটা হ্রাস দেখা গেলেও, পুরো সপ্তাহজুড়ে ধাতুটির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুর্বল ডলার এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার কমানোর জল্পনা বিশ্ববাজারে প্রভাব ফেলেছে। ব্যবসায়ীরা মনে করছেন, ডিসেম্বরেই ফেডের সুদহার কমতে পারে।


লন্ডন সময় সকাল ৬:৩৮ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,১৮৩.৩১ ডলারে লেনদেন হচ্ছিল। এর ফলে সামান্য ভাটা পড়লেও, সপ্তাহিক ভিত্তিতে স্বর্ণের দাম এখন পর্যন্ত ৪.৬% বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচার গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪,১৮৫.৯০ ডলারে লেনদেন হচ্ছিল। ডলারের টানা দুর্বলতা স্বর্ণকে অন্যান্য মুদ্রাধারীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।


ব্রায়ান ল্যান, গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক, জানান, "এই সপ্তাহে স্বর্ণবাজার ভালো করছে মূলত ডলারের দুর্বলতা এবং জল্পনামূলক বিনিয়োগ প্রবাহের কারণে। বাজারে অনেকেই মনে করছেন, ফেড শিগগিরই সুদহার কমানোর দিকে যেতে পারে।"


দেশের বাজারে শুক্রবার (১৪ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বর্ণ ভরিতে ৫,২৪৮ টাকা বৃদ্ধি পেয়েছিল।


বাংলাদেশে স্বর্ণের দাম (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম):

  • ২২ ক্যারেট: ২,১৩,৭১৯ টাকা

  • ২১ ক্যারেট: ২,০৪,০৩২ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৭৪,৮৫৫ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৪৫,৫২০ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Leave Your Comments