কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তারিখ ঘোষণা

Date: 2025-11-14
news-banner

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)


শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।


পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয় পরিচালনা করবে গাকৃবি। অনলাইনে আবেদন গ্রহণ ২৫ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে ACAS-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো:


  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

  • গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)

  • শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

  • চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়

  • সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

  • খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

  • হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

  • কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

এভাবে আগ্রহীরা সময়মতো অনলাইনে আবেদন করে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

Leave Your Comments