আলোচিত সিনেমা ‘দেলুপি’ এবার খুলনা ছাড়িয়ে সারাদেশে মুক্তি পেয়েছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) দেশের মোট ৬টি হলে সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে।
প্রথম সপ্তাহে যেসব হলে ‘দেলুপি’ দেখা যাবে, তা হলো:
-
ঢাকায় সিনেপ্লেক্স এবং কেরানীগঞ্জ লায়ন সিনেমাস
-
ঢাকার বাইরে সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) এবং মম ইন মুভি থিয়েটার (বগুড়া)
গত ৭ নভেম্বর খুলনায় সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের অভিষেক হয়।
তাওকীর ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শকের মনোযোগ কাড়ে। এরপর ২০২৪ সালে তিনি ‘সিনপাট’ নির্মাণ করে আলোচনায় আসেন।
‘দেলুপি’তে অভিনয় করেছেন খুলনার স্থানীয় শিল্পীরা— চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেন সহ আরও অনেকে।
এদিকে খুলনায় লিবার্টি সিনেমা হল এবং জেলা শিল্পকলা একাডেমি তে সিনেমাটি দর্শকপ্রিয়তা অর্জন করেছে। হল সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ ছাড়া এতো বড় সাড়া তারা দীর্ঘদিন ধরেই পাননি।
সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।