ক্ষমতায় গেলে ৩১ দফার আলোকে বাংলাদেশ সাজানো হবে: ইশরাক হোসেন

Date: 2025-11-14
news-banner

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের উন্নয়ন ও পরিচালনা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে সাজানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন


শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে তিনি এ কথা বলেন।


ইশরাক হোসেন বলেন, নির্বাচিত হলে বিএনপির ৩১ দফা কার্যকর করা হবে, পাশাপাশি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল করা হবে।


তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সব রাজনৈতিক দলকে নির্বাচনের মাঠে শান্তিপূর্ণভাবে অংশ নিতে হবে এবং কেউ ষড়যন্ত্র না করলেও দেশের জন্য দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে।


ইশরাক আরও বলেন, স্বৈরশাসনের সময় যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার কার্যকর হওয়া তিনি নিজের জীবদ্দশায় দেখতে চাইবেন।

Leave Your Comments