ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চাইল

Date: 2025-11-14
news-banner

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। অভিযোগ ওঠে যে, বিবিসির নির্মিত ৬ পর্বের একটি প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে মনে হয় তিনি সহিংসতার জন্য আহ্বান জানাচ্ছেন।


যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, ক্ষতিপূরণ দিতে তারা অপারগতা প্রকাশ করেছে


এই ঘটনায় ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন। তবে বিবিসির দাবি, তারা প্রামাণ্যচিত্রে এমন কোনো বিষয় খুঁজে পাননি যা ট্রাম্পের মানহানি হিসেবে ধরা যায়।


বিবিসির চেয়ারম্যান সামির শাহ জানান, হোয়াইট হাউজে পাঠানো চিঠিতে তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ওই প্রামাণ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য যেভাবে কাটা ও সাজানো হয়েছিল, তার জন্য তারা দুঃখ প্রকাশ করছে। এছাড়া, বলা হয়েছে যে এই প্রামাণ্যচিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না।


পরবর্তীতে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে নোটিশ দিয়ে প্রামাণ্যচিত্র প্রত্যাহার, প্রেসিডেন্টের কাছে ক্ষমা এবং সৃষ্ট ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেন। হুমকি দেয়া হয়, না মানলে কমপক্ষে ১ বিলিয়ন ডলারের মামলা করা হবে। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে ট্রাম্পকে নিয়ে “মিথ্যা ও বিভ্রান্তিকর” তথ্য দেখানো হয়েছে।


এই ঘটনার পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। টার্নেস মন্তব্য করেন, বিবিসি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের দায়িত্ব আমার কাঁধেই ছিল।

Leave Your Comments