পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় সামরিক নিয়োগ মহড়ার সময় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনা ঘটেছে বুধবার (১২ নভেম্বর) রাজধানী আক্রার এল ওয়াক স্টেডিয়ামে, যেখানে নতুন নিয়োগপ্রার্থীসহ শত শত লোক উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত স্ক্রিনিং-এ প্রবেশের সময় নিরাপত্তা বিধি লঙ্ঘন করে প্রার্থীরা গেটে ঢুকার চেষ্টা শুরু করলে ব্যাপক হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এতে ভিড়ে কিছু প্রার্থী মাটিতে পড়ে গিয়ে পদদলিত হয়ে আহত হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার জন্য নিয়োগ অভিযান পরিচালনার অব্যবস্থাপনা দায়ী বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।