নভেম্বরে গণভোটসহ ৫ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Date: 2025-11-14
news-banner

সাতক্ষীরায় জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে শুক্রবার (১৪ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী


বিকেল ৪টায় শহরের আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ শেষে নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


সমাবেশে বক্তব্য রাখেন:


  • জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক

  • জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল

  • শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম

  • এবং অন্যান্য নেতা-কর্মীরা।

বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগেই নভেম্বর মাসে গণভোট দিতে হবে, এবং জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত তারা মানতে রাজি নন।


 এছাড়া সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে বলেও তারা দাবি করেন।


সমাবেশ ও মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave Your Comments