মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম

Date: 2025-11-14
news-banner

টোকিওতে শুরু হয়েছে মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর মূল পর্বের কার্যক্রম। ১৩ নভেম্বর (মঙ্গলবার) থেকেই জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম

মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর, টোকিওতে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরী প্রতিযোগীদের সঙ্গে জেসিয়া ইসলাম অংশগ্রহণ করবেন। তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন এবং শিক্ষার সুযোগ নিশ্চিত করতে, যা তার সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতার প্রকাশ।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেসিয়া জানিয়েছেন, তিনি টপ-২০ তালিকায় পৌঁছাতে চান এবং সবার ভালোবাসা ও ভোট প্রত্যাশা করছেন। মিস ইন্টারন্যাশনালের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে জেসিয়াকে ভোট দেওয়া যাবে।

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত “লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭” এর চূড়ান্ত পর্বে প্রথমে বিজয়ী হিসেবে জান্নাতুল নাঈম ঘোষণা করা হয়েছিল। পরে জানা যায়, তিনি বিবাহিত ছিলেন, যা নিয়মের পরিপন্থী। এর পর, প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অধিকারকারী জেসিয়া ইসলামকে “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” হিসেবে ঘোষণা করা হয়।

Leave Your Comments