মোঃ মাহমুদুল হাসান বাবু ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১৯ পিস ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং নগদ অর্থসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফরহাদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮.৩০টার দিকে বোদা পৌর সদরের ইসলামবাগে তরিকুল ইসলামের বাড়ীতে অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে মাদকসহ হাতে নাতে আটক করা হয় এবং পরে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকদের কাছ থেকে উদ্ধারকৃত মালামাল:
-
১৯ পিস ইয়াবা, আনুমানিক মূল্য ৬,৬৫০ টাকা
-
মাদক বিক্রির নগদ ৫,৭৯২ টাকা
-
মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম
-
অনলাইনে জুয়া খেলার জন্য ব্যবহৃত একটি মোবাইল ফোন
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।