চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ এটি উদ্ধার করে বালি ভর্তি বালতির ভিতরে রেখেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বোমা সদৃশ্য বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয় পুলিশ ক্যাম্প ঘটনাস্থল ঘিরে রাখে।
পরবর্তীতে শুক্রবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে বোমা উদ্ধার করেন।
পুলিশ জানায়, রাজশাহী থেকে র্যাবের বোম ডিসপোজাল টিম এসে ককটেল সদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করবে।