নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: দুলু

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু
তিনি এসময় ফেব্রুয়ারিতেই নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নাটোরের তেঘরিয়া কদমতলী বাজারে নির্বাচনী মতবিনিময় সভায় দুলু এ কথা বলেন।

দুলু বলেন, “মানুষ ২০/২২ বছর ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা আর অপেক্ষা করতে চায় না।
তিনি নির্বাচন কমিশনকে আগামী ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণা করার জন্যও অনুরোধ জানান।

সভায় জেলা ও স্থানীয় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।