সেনাপ্রধান: দেশের অর্ধেক নারী বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা হবে না

Date: 2025-11-14
news-banner

দেশের অর্ধেক নারী জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়নের পরিকল্পনা করা ভুল হবে—এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “সবার আগে ভালো মানুষ হতে হবে। নীতি-নৈতিকতার সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেটদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave Your Comments