আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা একটি পিক আপ গাড়িতে অগ্নিসংযোগ!

Date: 2025-11-14
news-banner

শেখ রাসেল বিশেষ প্রতিনিধি :


আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম।

এরআগে ভোর ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায় ভোর ৫টার দিকে একটি মোটরসাইকেল ২জন লোক এসে পিকআপে পেট্রোল মেরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে ফোন করে আগুনের বিষয়টি জানান।

জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে মূল আগুন স্থানীয়রা আগেই নিয়ন্ত্রণে নিয়ে ছিল।এতে পিকআপটির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান দুর্বৃত্ত কারীদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

Leave Your Comments