ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। আবেদন অনলাইনে ১১ নভেম্বর থেকে শুরু হয়ে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত নেওয়া হবে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে এক বা একাধিক যোগ্য প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্যতা ও অভিজ্ঞতা:
-
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
-
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন, আন্তর্জাতিক ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা এবং কমপ্লায়েন্স মান সম্পর্কে গভীর জ্ঞান।
-
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর।
-
বয়স: ন্যূনতম ৫২ বছর।
চাকরির ধরন ও সুবিধা:
-
ফুলটাইম, অফিসভিত্তিক।
-
নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
-
বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক।
-
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
-
কর্মস্থল: যেকোনো স্থান।
আবেদনের সময়সীমা: ১১ নভেম্বর ২০২৫ থেকে ২৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
আবেদনের মাধ্যম: অনলাইনে।
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.ucb.com.bd