বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাত মামলায় আইওএফের ১২ আসামির জামিন বাতিল

Date: 2025-11-13
news-banner

ঢাকার গোলশান থানায় দায়ের করা মামলাতে আদালত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আত্মসমর্পণ করা ১২ আসামির জামিন বাতিল করেছেন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ। মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর ফলে জামিন বাতিল হওয়া আসামিদের গ্রেফতারে আর কোনো বাধা নেই

জামিন বাতিল হওয়া আসামিদের মধ্যে রয়েছেন– আইওএফ নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর

আইওএফের এই সিন্ডিকেট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে গঠিত। মামলায় ২৭ জন এজাহারনামীয় আসামি রয়েছে। অভিযোগে বলা হয়, আইওএফ কার্যনির্বাহী কমিটি লাইসেন্স ও চুক্তি ভঙ্গ করে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাত করেছে। নেটওয়ার্ক উন্নয়নে ব্যবহারের জন্য আদায় করা মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের টাকা অপব্যবহৃত হয়েছে।

Leave Your Comments