হাসিনার ফাঁসির দাবিতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

Date: 2025-11-13
news-banner

ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপিপন্থি আইনজীবীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বের হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত ও ঢাকা মহানগর দায়রা জজ আদালত ঘুরে আইনজীবী সমিতির সামনে শেষ হয়

বিক্ষোভ মিছিলে কয়েকশ আইনজীবী অংশ নেন। উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সদস্যসচিব নিহার হোসেন ফারুকসহ অন্যান্য আইনজীবী নেতারা।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ১৭ নভেম্বর ঘোষিত হবে। মামলায় প্রধান আসামি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও দুইজন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী

Leave Your Comments