প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানালো ১২ দলীয় জোট

জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা। বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে তারা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা অত্যন্ত সময়োপযোগী ও বাস্তবধর্মী পদক্ষেপ

নেতাদের মতে, দেশের সাধারণ জনগণ প্রধান উপদেষ্টার এ ঘোষণায় উৎফুল্ল হয়েছেন। এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছিল তা কেটে গেছে।

জোটের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “দেশের সব রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর নতুন কোনো দাবি উত্থাপন না করে নির্বাচনি কর্মকাণ্ডে পুরোপুরি নিয়োজিত হবেন। জাতীয় নির্বাচনে পাশাপাশি একই দিনে গণভোট করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী পদক্ষেপ।”

বিবৃতিতে স্বাক্ষর করেছেন:

  • কাজী জাফর, চেয়ারম্যান, জাতীয় পার্টি

  • শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান, এলডিপি

  • সৈয়দ এহসানুল হুদা, সমন্বয়ক, বাংলাদেশ জাতীয় দল

  • ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম

  • প্রফেসর নুরুল আমিন বেপারী, চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশ

  • লায়ন ফারুক রহমান, চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি

  • শামসুদ্দিন পারভেজ, চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি

  • মাওলানা আব্দুল রকিব, চেয়ারম্যান, ইসলামী ঐক্য জোট

  • অ্যাডভোকেট আবুল কাশেম, মহাসচিব, বাংলাদেশ ইসলামিক পার্টি

  • আমিনুল ইসলাম, চেয়ারম্যান, ইউনাইটেড লিবার পার্টি

  • এম এ মান্নান, সভাপতি, নয়া গণতান্ত্রিক পার্টি

  • ফিরোজ মো. লিটন, চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)