আ.লীগের লকডাউনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Date: 2025-11-13
news-banner

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউনের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে জামায়াতে ইসলামী আশুলিয়া শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।


ঢাকা জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহাবুব মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি ও ঢাকা-১৯ এর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আফজাল হোসাইন।


এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আশুলিয়া থানা জামায়াতের আমির বশির আহ্মেদ, ধামসোনা ইউনিয়ন জামায়াতের আমির মো. আল আমিন, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক মো. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয় থানা সেক্রেটারি মো. সোহেল রানা প্রমুখ।


বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ জনগণের উপর চাপ সৃষ্টি করে বৈধ রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। তারা দাবি করেন, দেশের শান্তি ও সুশাসন বজায় রাখতে সকলকে এ ধরনের নৈরাজ্য প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

Leave Your Comments