জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যথারীতি ভার্চুয়ালি যুক্ত হবেন।
যদিও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে—জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণার পরিপ্রেক্ষিতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণা দেন। বিএনপি দীর্ঘদিন ধরেই একই দিনে ভোট ও গণভোটের দাবি জানিয়ে আসছে।