নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে মানিকগঞ্জে জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সমাবেশ

Date: 2025-11-13
news-banner

নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের আহ্বানে মানিকগঞ্জে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা–আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন—জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফয়েজী, সদর থানা আমির মো. ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির, ছাত্রশিবির জেলা সভাপতি মনিরুজ্জামান, সিঙ্গাইর উপজেলা আমির মাওলানা অলিউল্লাহ ও পৌর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আক্কাস আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টিকে থাকতে না পেরে জনগণের ওপর দমন–পীড়নের পথ বেছে নিয়েছে। তারা আবারও নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আট দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Leave Your Comments