বিএনপি ও জামায়াতকে আসন সমঝোতার প্রস্তাব দিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

Date: 2025-11-13
news-banner

ঢাকা — জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিএনপি ও জামায়াত জোটকে জাতীয় নির্বাচনে আসন সমঝোতার প্রস্তাব দিয়েছেন।

সভায় মঞ্জু বলেন, জাতীয় নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৫০ আসনে বিএনপি জোট ও জামায়াত জোট পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবে, আর বাকি ১৫০ আসন থাকবে সবার জন্য উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। সমঝোতার আওতায় বিএনপি জোট ১০০ আসনে এবং জামায়াত জোট ৫০ আসনে প্রার্থী দেবেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের জন্য এই ধরনের সমঝোতা সময়ের দাবি। এতে বিরোধী রাজনীতির ঐক্যও মজবুত হবে এবং গণতন্ত্রের ভিত্তি শক্ত হবে।”

সভায় নির্বাচনের তাগিদ দেন গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি সতর্ক করেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ‘ওয়ান-ইলেভেন’ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অনুষ্ঠানে অংশ নেন গণফোরাম সভাপতি সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের প্রমুখ।

Leave Your Comments