জিয়াউর রহমান হত্যায় জড়িত হাসিনা-এরশাদ: কর্নেল অলি

Date: 2025-11-13
news-banner

ঢাকা — লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্ণেল (অব.) ড. অলি আহমদ দাবি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ জড়িত।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে ড. অলি বলেন, “শেখ হাসিনা বাংলাদেশে আসার মাত্র ১৭ দিনের মধ্যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। হাসিনা তখন পালিয়ে গিয়েছিলেন এবং পরে আখাউড়া সীমান্তে ধরা পড়েন।”

তিনি আরও বলেন, “শেখ মুজিবুর রহমানের পরিবারের হত্যাকাণ্ডের পর দেশে আনন্দ উল্লাসের ছবি দেখা গেছে। এটি দেশের জন্য ক্ষতিকর ছিল। ওই পরিবারের কার্যকলাপ ছিল বাংলাদেশের জন্য ধ্বংসাত্মক।”

ড. অলি বলেন, “শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণার প্রক্রিয়া চলাকালীন সামরিক বাহিনীর শক্তি তখন দুর্বল ছিল। আমাদের হাতে তেমন কিছু করার সুযোগ ছিল না।” 

Leave Your Comments