ছাত্রশিবির সভাপতি: আওয়ামী লীগ মানুষ নয়, পশু

Date: 2025-11-13
news-banner

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বলেন, “আওয়ামী লীগ মানুষ নয়, পশু। মানুষের প্রতি মানুষ দয়া দেখায়, কিন্তু এরা তো পশু।”

শিবিরের এই বিক্ষোভ ও সমাবেশ জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে অনুষ্ঠিত হয়।

জাহিদুল ইসলাম আরও বলেন, “আপনাদের নেত্রী আপনাদের ফেলে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে, আপনাদের মৃত্যুর মুখে ফেলে গেছে। সেই নেত্রীর কথায় আপনারা ইঁদুর-বিড়াল দৌড় খেলছেন। আমরা হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি, কিন্তু ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হবে তাদের জন্য ডাবল লাল কার্ড প্রস্তুত।”

সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, “হাসিনা ভারতে লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। গত দেড় বছরে প্রায় ৪০ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার হয়েছে, যার মধ্যে অন্তত ৩৫ হাজারকে জামিন দেয়া হয়েছে।”

শিবিরের এই কর্মসূচিতে ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশ নেয় এবং সরকারের অনীহা ও আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে সমর্থন জানান।

Leave Your Comments