ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের দলীয় অস্থায়ী কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন।
ঢাকা-১৮ হলো জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৯১তম। এই আসনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩–৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা অন্তর্ভুক্ত। বর্তমানে এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে অধ্যক্ষ আশরাফুল হক প্রতিদ্বন্দ্বিতা করবেন।