সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ ঢাকায় বাসে আগুন, অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণ এবং লাশের রাজনীতির পেছনের দায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন। তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে বুধবার (১২ নভেম্বর) এক পোস্টে এই বিষয়গুলো তুলে ধরেন।
সোহেল তাজ লিখেছেন, “অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে এবং সত্যি কথা বললে যদি গালি খেতে হয়, তাহলে কি আর করা।” তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী ও মাফিয়া শাসনকালে ঘটে যাওয়া হত্যা, গুম, দুর্নীতি, টাকা পাচার, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ধ্বংস করা, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য বিস্তার এবং শেষ পর্যন্ত নিজের দেশের ছাত্র ও সাধারণ জনগণের ওপর গণহত্যা চালানোর কারণে যদি কেউ প্রতিবাদ করে সত্য কথা বলে গালি খায়, তাহলে লজ্জাটা আসলে কার?”
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর দুইটি বই – ‘আমার ফাঁসি চাই’ এবং ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ পড়লেই বাসে আগুন, অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও লাশের রাজনীতির পেছনের সত্য প্রমাণিত হবে।