ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিবন্ধিত ৬ দলের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে সংলাপের প্রথম দিন শুরু হয়।
সংলাপে এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অংশ নেয়:
দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়:
-
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
-
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)
-
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)
-
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
-
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)
-
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)
সংলাপটি কিছু ধাপে অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে অংশ নেবে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ইসির নিবন্ধিত অন্যান্য দল। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এ সংলাপে আমন্ত্রণ পাচ্ছে না।
বর্তমানে ইসির কাছে ৫৩টি রাজনৈতিক দল নিবন্ধিত, যেখানে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল রয়েছে।
এর আগে, মঙ্গলবার (১১ নভেম্বর) ইসি-এর জনসংযোগ শাখা দিনব্যাপী সংলাপে অংশগ্রহণের জন্য দলগুলোকে চিঠি পাঠায়।