ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার

Date: 2025-11-13
news-banner

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ পদক্ষেপ নেওয়া হয়েছে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবির সদস্যরা বুধবার থেকেই দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যাচ্ছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তল্লাশি চালানো হচ্ছে। গত রাত থেকে কিছু নাশকতার চেষ্টাকালে কয়েকজনকে আটক করা হয়েছে।

এর পাশাপাশি, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও গণপরিবহন কেন্দ্র বিশেষ নজরদারিতে রয়েছে। এর মধ্যে রয়েছে:

  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

  • কমলাপুর রেলস্টেশন

  • উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুট

  • নৌ ও বাস টার্মিনাল

এছাড়াও পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরাও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। সূত্রের মতে, ঢাকাসহ বেশ কিছু স্থানে ককটেল বিস্ফোরণ ও চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে, তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave Your Comments