ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি-এর খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে বিভ্রান্তিকর রিল তৈরি ও প্রচারের অভিযোগ উঠেছে। ডিএমপি জানিয়েছে, এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আবার ৭১’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে এই খণ্ডিত ভিডিও ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর রিল তৈরি করা হয়েছে। ডিএমপি সতর্ক করে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর উদ্দেশ্যে এই ধরনের ভিডিও তৈরি করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি ঢাকায় লকডাউনের নামে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগ চালানোর ঘটনায় ডিএমপি কঠোর অবস্থান নিয়েছে। এ সময় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
ডিএমপি মনে করছে, এসব বিকৃত ভিডিও তৈরি ও প্রচার একটি পরিকল্পিত অপপ্রচারের অংশ। এ জন্য তারা জনসাধারণকে অনুরোধ করেছে, সামাজিক