নারায়ণগঞ্জ রূপগঞ্জে তুলার গোডাউনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বগ্রাম এলাকায় বুধবার (১২ নভেম্বর) দুপুরে একটি তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ আগুন ধরে গোডাউনের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভস্মীভূত হয় ভেতরের যন্ত্রপাতি ও মালামাল।

খবর পেয়ে কাচঁপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সৌভাগ্যবশত, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।