বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। অভিনেতা এখন থেকে বাসাতেই চিকিৎসাধীন থাকবেন।
ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়ি থেকে চিকিৎসা চলবে। পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে কোনোরকম ভুয়া খবর ছড়ানো যাবে না এবং তার ও পরিবারের প্রতি সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হোক।
এর আগে, শ্বাসকষ্টজনিত জটিলতায় ধর্মেন্দ্র গত মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি হন। পরে সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়ানো হয়। পরে তার স্ত্রী হেমা মালিনি এবং মেয়ে এশা দেওল নিশ্চিত করেন, ধর্মেন্দ্র সুস্থ্য ও জীবিত আছেন। তারা সংবাদমাধ্যমগুলোর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, ধর্মেন্দ্রকে দেখতে সেদিন রাতে হাসপাতালে হাজির হন শাহরুখ খান ও তার বড় ছেলে আরিয়ান খান।