ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলু: ২,৩০০ বছরের কারাদণ্ডের মুখে

Date: 2025-11-12
news-banner

তুরস্কের বিরোধী দল সিএইচপি’র নেতা ও ইস্তানবুলের জনপ্রিয় মেয়র একরেম ইমামোগলু ২,৩০০ বছরেরও বেশি কারাদণ্ডের মুখে পড়তে পারেন। শহরের প্রধান প্রসিকিউটর তার বিরুদ্ধে ১৪২টি দুর্নীতির অভিযোগ এনেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হিসেবে ইমামোগলু ৮২৮ থেকে ২,৩৫২ বছরের কারাদণ্ডের মুখে পড়তে পারেন।

চলতি বছরের মার্চ মাস থেকে ইমামোগলু কারাগারে রয়েছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আটক করা হয়েছে।

ইস্তানবুলের মেয়র ও তার দল সিএইচপি সব অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করছেন, সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলা চালানো হচ্ছে। ইমামোগলু বলেন, তিনি এরদোগানের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

এছাড়া, ইমামোগলুর সঙ্গে আরও ৪০১ জনকে অভিযুক্ত করা হয়েছে। ইস্তানবুলের প্রধান প্রসিকিউটর আকিন গুরলেক জানিয়েছেন, আট মাসের তদন্তে দেখা গেছে অভিযুক্তদের মধ্যে ১০৫ জন ইতিমধ্যে আটক হয়েছেন। তারা ঘুষ, অর্থপাচার ও অবৈধ উপায়ে রাষ্ট্রের ১৬০ বিলিয়ন লিরা ক্ষতি করেছেন।

Leave Your Comments