চীন-তিব্বত সংযোগকারী মহাসড়কের একটি সেতু, হংকি সেতু, মঙ্গলবার (১২ নভেম্বর) চীনের দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশে ধসে পড়েছে। স্থানীয় প্রশাসন জানায়, এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে সোমবার সেতুর ৭৫৮ মিটার দীর্ঘ অংশে ফাটল দেখা দেয় এবং ব্রিজ সংলগ্ন পাহাড়ের মাটিও সরতে থাকে। তৎক্ষণাৎ যান চলাচল বন্ধ করা হয়। পরদিন দুপুরে পাহাড়ের অবস্থা আরও খারাপ হলে ভূমিধস শুরু হয়, যা শেষ পর্যন্ত ব্রিজটি ধসে পড়ার কারণ হয়।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে এই সেতুর নির্মাণ কাজ শেষ করেছিল চীনা প্রতিষ্ঠান সিচুয়ান রোড এন্ড ব্রিজ গ্রুপ।